ঝামেলামুক্তভাবে ফাইল শেয়ার করার কিছু জনপ্রিয় মাধ্যম।

আসসালামু আলাইকুম, সবাইকে।

ফাইল শেয়ারিং, আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কারণে ফাইল শেয়ারিং করতেই হয়।নিজের ডিভাইসগুলার মধ্যে হোক অথবা বন্ধুদের ডিভাইসদের সাথে হোক ফাইল শেয়ারিং আমাদের প্রয়োজন হয়েই থাকে।

এর জন্যই আমাদের কাজকের টপিক ফাইল শেয়ারিং। আমার যতদূর মনে পরে সর্বপ্রথম আমি ফাইল শেয়ারিং করে ছিলাম ব্লুটুথ দিয়ে যদিও শেয়ারিং স্পিড খুবই কম ছিল।দিন যত গিয়েছে টেকনলজি তত আপডেট হয়েছে। এই ফাইল শেয়ারিং-এর অভিজ্ঞতাকে তিক্ত করে তুলেছে Shareit. 

বিভিন্ন কুরুচিপূর্ণ প্রোমোশনের পাশাপাশি অত্যাধিক অ্যাডসহ অনেক বেশি পারমিশন চায় এই অ্যাপটি। একারণেই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো কিছু জনপ্রিয় এবং ঝামেলামুক্ত কিছু পদ্ধতি যার মাধ্যমে ফাইল শেয়ারিং করার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যেতে বাধ্য।

ToffeeShare

ওয়েবসাইট লিংকঃ ToffeeShare

যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় বা দূরের কারো সাথে ফাইল শেয়ার করতে চান সেক্ষেত্রে ToffeeShare ব্যবহার করা ভালো হবে। এটি মূলত ব্রাউজারে ব্যবহার করার জন্য বেশি উপযোগী। তবে অ্যাপ ভার্সনও আছে তবে অ্যাপের প্রয়োজন হয় না।

এই ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্খিত ফাইলটি পেস্ট করলে সাথে সাথেই লিংক চলে আসবে। সেই লিংক আপনার বন্ধুকে দিলে সে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তবে সেক্ষেত্রে আপনার ডিভাইসটি অন থাকতে হবে। কারণ কোনো স্থানে আপলোড হবে না সরাসরি আপনার টরেন্টের মতো কাজ করবে অনেকটা। স্পিডও পাবেন টরেন্টের মতো।

আরো সুবিধা হলো এখানে কোনো ফাইল লিমিট নেই। একইরকম অনেক ওয়েবসাইট আছে তবে সেগুলাতে ফাইল লিমিট আছে কিন্তু এটাতে কোনো লিমিট নেই তাই আমি রিকমেন্ড করতে পারি।

Send AnyWhere

ওয়েবসাইট লিংকঃ Send AnyWhere

এটি একটি দারুণ অ্যাপ। অন্যান্য ফাইল শেয়ারিং অ্যাপের মতোই সবকিছু। কিন্তু এখানে সুবিধা হলো অবাঞ্চিত কোনো পারমিশন দিতে হয় না। পাশাপাশি সাইন-ইন করার অপশন আছে।

অর্থ্যাৎ আপনি যদি একাধিক ডিভাইসে একই একাউন্ট দিয়ে সাইন-ইন করেন তবে সেই ডিভাইসে খুব সহজেই ফাইল সেন্ড করতে পারবেন সেটা হোক একই স্থানে অথবা দূরবর্তী কোনো স্থানে।

যেমনঃ আপনার বাসা থেকে অন্য জেলায় থাকা আপনার কোনো বন্ধুর ডিভাইসে।

আর যদি সাইন-ইন না করতে চান তবে সাধারণভাবেই কোড দিয়ে ব্যবহার করতে পারবেন।

তবে সব থেকে ভালো বিষয় হলো, এটি ব্যবহার করতে শুধু ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। এছাড়া ব্লুটুথ অথবা লোকেশন পারমিশনের প্রয়োজন হবে না। তাই পিসিতেও ব্যবহার করতে পারবেন। 

পিসি ইউজারদের জন্য আরো সুবিধা হলো এটি ব্রাউজারেই ব্যবহার করতে পারবেন। ব্রাউজার থেকে সরাসরি মোবাইলে ফাইল শেয়ার করতে পারবেন। আমার দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহার করি এই অ্যাপটি। দারুণভাবে সব ডিভাইজের সাথে synchronize করতে পারে।

About the Author

kawshik
Post By kawshik
Hey there! I'm the creator behind this content. I'm passionate about sharing useful insights and stories with my readers. If you enjoyed this post, feel free to explore more of my work!

2 comments

  1. Anonymous
    ToffeeShare টা আসলেই ভালো আমি ব্যবহার করেছি
    1. kawshik
      kawshik
      ধন্যবাদ আপনার মুল্য মান মতামত দেওয়া জন্য....
"Give your valuable feedback"
"Thank you"