আসসালামু আলাইকুম, অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করবো 5G প্রযুক্তি কি? এবং এটি কিভাবে নেটওয়ার্কের সাথে যোগাযোগকে প্রভাবিত করবে? তাহলে চলুন শুরু করি প্রথমেই জানাবো 5G প্রযুক্তি কি?
What is 5G Technology?
5G হলো 5ম প্রজন্মের ওয়ারলেস নেটওয়ার্ক। যা 4G থেকে 100 গুণ বেশি শক্তিশালী। প্রথমে ১৯৭৯ সালের ডিসেম্বরে ১ তারিখে 1G চালু হয়েছিলো। 1G এর গতি ছিলো 2.4 kilobytes প্রতি সেকেন্ড। তারপরে ১৯৯১ সালে প্রথম তারবিহীন যোগাযোগ ব্যবস্থা 2G চালু হয়। 2G প্রতি সেকেন্ডে 28.8 kilobit ডাটা তারবিহীন আদান-প্রদান করতে পারতো। এর কিছুদিনের মধ্যেই ১৯৯৮ সালে প্রথম 3G বাজারে আসে। কিছুদিন সময় লাগে পুরো পৃথিবীতে 3G নেটওয়ার্ক ছড়িয়ে দিতে। 3G এর সর্বোচ্চ গতি ছিল 2Mbps। এরপরে 2009 সালে সুইডেনের স্টকহোম ও নরওয়ের ওসলো শহরে প্রথম 4G নেটওয়ার্ক চালু হয়। যা ছিলো 3G থেকে ২০ গুণ বেশি শক্তিশালী। 100 Mbit প্রতি সেকেন্ড এ তথ্য আদান-প্রদান করতে পারে 4G।
5G তথ্য আদান-প্রদানের স্পিডঃ
5G download speed: 20 Gb/s (gigabits per second), or 20,480 Mb/s (megabits per second)
5G peak upload speed: 10 Gb/s (gigabits per second), or 10,240 Mb/s (megabits per second)
তাহলে বুঝতে পারছেন 5G কতটা শক্তিশালি।
How Will It Affect Communication with Networks?
5G আমাদের যোগাযোগ ব্যবস্থাতে নতুন জীবন দিবে। 5G ব্যবহার করে ভিডিও এবং সঙ্গীতের দ্রুত স্ট্রিমিং করা যাবে, সেইসাথে বড় ফাইল 5G মাধ্যমে দ্রুতগতিতে ডাউনলোড করা যাবে। 5G ব্যবহারের মাধ্যমে ডা. স্ট্রিমিং টেকনোলজি এবং রোবট ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে চিকিৎসা বা লাইভ আপারেশন করতে পারবে। স্ট্রিমিং টেকনোলজি ব্যবহার করে যে কোন ডিভাইসে বড় সাইজের গেম খেলা যাবে।
5G টেকনোলজি ব্যবহার যোগাযোগ ব্যবস্থার অন্য একটি রূপ দেখতে পারব আমরা।
আজকের টপিক এই প্রর্যন্তই। আর্টিকেল ভালো লাগলে কমেন্ট এবং আপনার বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না।
.jpeg)