How to upload project on GitHub without command line | How to Upload Your Startup Website to GitHub Pages

upload project on GitHub without command line, Upload Your Startup Website to GitHub Pages, Github project upload, github pages, project upload,

Upload project (file) on GitHub and GitHub Pages

Upload project on GitHub without command line

আসসালামু আলাইকুম, GitHub হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম। আজকে GitHub কেনো ব্যবহার করি বা কি কাজে ব্যবহার করা হয় এর উপকারীতা কি এগুলো বলবো না। এইগুলো নিয়ে পরে একদিন বিস্তারিত বলবো। আজকের টপিক কিভাবে কমান্ড ছাড়া GitHub  প্রজেক্ট আপলোড করবেন এবং কীভাবে আপনার স্টার্টআপ ওয়েবসাইটটি GitHub page এ আপলোড করবেন

কমান্ড লাইন ছাড়াই কীভাবে গিটহাবে প্রকল্প আপলোড করবেন?

প্রথমে একটি Repositories খুলতে হবে।

কিভাবে একটি Repositories খুলবেন?

ধাপঃ১ - প্রথমে GitHub এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টটি লগইন করুন।

Upload project (file) on GitHub and GitHub Pages

ধাপঃ২ - এবার Repositories তে গিয়ে New তে ক্লিক করুন।

ধাপঃ৩ - Repositorie name আপনার  repositorie নামটি দিবেন এবং Description এ আপনার প্রজেক্ট এর বর্ণনা দিতে হবে। প্রজেক্টটি Public রাখতে চাইলে  Public আর Private চাইলে Private সিলেক্ট করুন।

ধাপঃ৪ - Add a README file টিতে টিক মার্ক দিয়ে দিয়েন এটি সামনে অনেক কাজে লাগবে।

ধাপঃ৫ - Create Repositorie তে ক্লিক করুন।

আপনার নতুন Repositorie খোলা হয়ে গিয়েছে।

কিভাবে GitHub এ ফাইল আপলোড করবেন?

ধাপঃ ১ - কিছুক্ষণ আগে যে Repositorie টি খুলেছেন সেই Repositorie টি ওপেন করুন। 

[এখন আপনি তিন ভাবে ফাইল আপলোড করতে পারবেন। একটি হলো কিছু কোড ব্যবহার করে আর দুইটি হলো আপনি ম্যানুয়াল ভাবে আপলোড দিতে পারেন। আমি ম্যানুয়াল ভাবে আপলোড দেওয়া টায় শিখাবো।]

ধাপঃ ২ - Add file এ ক্লিক করে Upload file ক্লিক করুন। আর যেকোনো একটি ফাইল Drag and drop করলে সরাসরি Drag file here to add them to your repositorie or Choose your file.

Upload project (file) on GitHub and GitHub Pages

ধাপঃ ৩ - এবার Commit Changes এ ক্লিক করুন।

এবার কিছুক্ষণ সময় নিবে ফাইল গুলো Processing হওয়ার জন্য।

How to Upload Your Startup Website to GitHub Pages?

আপনার html css javascript দিয়ে বানানো ওয়েবসাইটি প্রথমে যদি কোথও ফ্রীতে হোস্টিং করিয়ে লিংক শেয়ার দিয়ে অন্য কাওকে আপনার প্রজেক্ট অন্য কাওকে দেখাতে চান তাহলে GitHub Page হবে বেস্ট।

কিভাবে GitHub Page এ প্রজেক্ট আপলোড করবেন?

ধাপঃ ১ - যে প্রজেক্ট টি GitHub Page আপলোড করতে চান সেই Repositorie তে গিয়ে Settings এ ক্লিক করুন।

Upload project (file) on GitHub and GitHub Pages
ধাপঃ ২ - Settings গিয়ে Pages এ ক্লিক করুন।
Upload project (file) on GitHub and GitHub Pages
ধাপঃ ৩ - Pages এ গিয়ে Branch এ None করা রয়েছে। None এ ক্লিক করে main সিলেক্ট করে Save এ ক্লিক করুন।
Upload project (file) on GitHub and GitHub Pages
ধাপঃ৪ - Save এ ক্লিক করে ১ - ২ মিনিট অপেক্ষা করলে।আপনি আপনার ওয়েবসাইটের লাইভ লিংক পেয়ে যাবেন। এবার Visit site এ ক্লিক করে আপনার সাইট দেখতে পারবেন।
Upload project (file) on GitHub and GitHub Pages
আজকের টিপস্ এই পর্যন্তই। আজকের আর্টিকেল যদি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করো এবং যেকোনো সমস্যয় কমেন্ট করতে পারো।

About the Author

kawshik
Post By kawshik
Hey there! I'm the creator behind this content. I'm passionate about sharing useful insights and stories with my readers. If you enjoyed this post, feel free to explore more of my work!

Post a Comment

"Give your valuable feedback"
"Thank you"